২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজালুর রহমান হলুদ, ওয়ার্ড বিএনপির সদস্য মো: বিল্লাল হোসেন, বিএনপি নেতা মানিক হোসেন, ৭নং চরনিক্ষীয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: খায়রুল ইসলাম সরকার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ও মাদ্রাসা শিক্ষক মো: খোরশেদুর রহমান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবু রাজিব সাহা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনিক সম্পাদক মুরাদ হোসাইন, কোষাধ্যক্ষ সোহানুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক মো: নজরুল ইসলাম ও রিংকু সাহা, দপ্তর সম্পাদক মফিদুল ইসলাম লাভলু এবং কার্যকরী সদস্য ডা. মোশাররফ হোসেন ও আব্দুল্লাহ আল মামুনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ক্লাবের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: আব্দুল বারেক। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিযোগিতার পুরস্কার স্পন্সর করেন ক্লাব সদস্য ও পার্টিক্যাল ফার্নিচারের স্বত্বাধিকারী মো: রুহুল আমিন।

বক্তারা তাদের বক্তব্যে শম্ভুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ক্লাবকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!