বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

প্রকাশ্যে ভোট, সহকারী প্রিজাইডিং ও দুই পুলিং অফিসার বরখাস্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম
কপি হয়েছে!

 

ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা ও ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে বাধ্য করার অভিযোগ উঠেছে। একই সাথে ভোটে অনিয়ম করায়

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরুনীয়া দাখিল মাদ্রাসা ও কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এই ঘটনা দেখা গেছে।

বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রতিটি বুথে এজেন্ট পরিচয়ে বসে আছে কয়েকজন যুবক। কিন্তু তাদের পরিচয় পত্রে লিখা নেই নিজের নাম বা কোন প্রার্থীর এজেন্ট তার বিষয়ে কিছুই। শুধু প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর দেওয়া আছে।

এ বিষয়ে বিরুনীয়া কেন্দ্রের প্রিজাইডং অফিসার মুজিবুর রহমান জানান, আসলে আমি একটু অসুস্থ্যবোধ করছিলাম তাই খেয়াল করিনি। এসময় সংবাদকর্মীদের সামনেই এজেন্টদেরকে নিজেদের প্রতীকের নাম লিখতে অনুরোধ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, আসলে এই কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ও সমর্থকরা অন্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে আছে। প্রিজাইডিং অফিসার তাদের সহযোগিতা করেছে।

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের হরিণ সতন্ত্র প্রার্থী মো. মোর্শেদ আলম জানান, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়ে এগুলো করছে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা।

এদিকে উপজেলার কংশেরকূল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হরিণ প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া ও প্রকাশ্যে ভোট দেওয়ায় সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফিরোজ হোসেন বলেন, প্রকাশ্যে ভোট প্রদানে বাঁধা না দেওয়ার কংশেরকূল উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পুলিং অফিসার কে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিরুনীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।