২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মাদারীপুরে ২৭মন জাটকা জব্দ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মাদারীপুরে অভিযান চালিয়ে ২৭মন জাটকা জব্দ করেছে কালকিনি উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের নেতৃত্বে উপজেলার মোল্লার হাট বাজারে অভিযান পরিচালনা করে ১৩টি ড্রাম ও ঝুড়ি বোঝাই ২৭মন জাটকা জব্দ করা হয়। অভিযানের সময় জাটকার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।আজ সকালে জব্দকৃত জাটকা মাছগুলো উপজেলার ১৪টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, অভিযান পরিচালনা করে ১৩টি ড্রাম ও ঝুড়ি বোঝাই ২৭মন জাটকা জব্দ করা হয়। আমাদের অভিজান অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মাদারীপুরে ২৭মন জাটকা জব্দ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

লিংক কপি হয়েছে!