বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ার সাবেক এমপি মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

জাগো ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২৬, ০২:৫৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক গণপরিষদ সদস্য এবং বর্তমান কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট ইন্তেকাল করেছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে এডভোকেট ইমদাদুল হক সেলিম।

পারিবারিক সূত্র মতে, মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩ টায় সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৫ টায় মরহুমের নিজ এলাকা কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল এলাকার আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট ফুলবাড়ীয়া আসন থেকে ৬ বার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।