বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় জিহাদ’স ইংলিশ একাডেমির উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
কপি হয়েছে!

বইভিত্তিক প্রচলিত শিক্ষার পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে, ভিডিও কনটেন্ট ও ইন্টারঅ্যাকটিভ প্রেজেন্টেশনের প্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান জিহাদ’স ইংলিশ একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার পোস্ট অফিস রোড সংলগ্ন প্রতিষ্ঠানটিতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলছেন, একাডেমির পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রতিষ্ঠান।

জিহাদ’স ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল হক জিহাদ বলেন, এখানে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে গড়তে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি অনুসরণ করা হবে।

বাক্তা বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মঞ্জুরুল হকের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া কলেজের প্রভাষক নাজমুল হক, প্রেসক্লাবের আইসিটি সম্পাদক মির্জা মনজুরুল হক, তানযীহুল উম্মাহ মডেল মাদরাসার পরিচালক হাফেজ আনোয়ার হোসেন, শাহীন স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহিম, নবধারা পাঠাগারের সভাপতি রাকিব শেখ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক এআরএম মাহবুবুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সারোয়ার সাকিব, বর্তমান শিক্ষার্থী রাকিবুল হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশুকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।