● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিদ্যাপীঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলাম লেখক ফোরামের নেতৃত্বে সবুজ ও সাইমা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইমা বিভা মনোনীত হয়েছেন।

​আজ বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নেতৃত্বের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। নবমনোনীত সভাপতি সবুজ আহমেদ এর আগে শাখাটির সাংগঠনিক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমা বিভা গত কার্যবর্ষে শাখাটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, তরুণ লেখকদের চিন্তা ও মনন বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে একটি আদর্শ বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরও বাড়াতে নিয়মিত কর্মশালা এবং সেমিনার আয়োজনের কথাও জানান তিনি।

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, নবীন লেখকদের আত্মপ্রকাশের একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে এই শাখাকে দাঁড় করাতে তাঁরা একসঙ্গে কাজ করবেন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নতুনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে তাঁরা বদ্ধপরিকর বলে অঙ্গীকার ব্যক্ত করেন।