বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | ঢাকা
মেনু নেভিগেশন
© 2026 জাগো বুলেটিন. সর্বস্বত্ব সংরক্ষিত।
সদ্য সংবাদ

ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দিকনির্দেশনায় এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের তত্ত্বাবধানে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় ভাঙ্গা উপজেলার হামিরদী পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মীসভার আয়োজন করা হয়।

ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি প্রার্থী নার্গিস আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঋতু আক্তার, পারভিন আক্তার, মাকসুদ আক্তার, ডালিয়া আক্তারসহ এলাকার দলের নেতৃবৃন্দ মহিলা।

এ সময় আরও বক্তব্য দেন হামিরদী ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার রিপন, মাওলানা আজাদসহ এলাকার বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়

কর্মীসভায় হামিরদী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত শত শত মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ভাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!