বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিদ্যাপীঠ

নজরুল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:০২ এএম
কপি হয়েছে!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের কথা কাটাকাটির জেরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে শিক্ষকদের অনুরোধে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  ইংরেজি বিভাগের ছাত্র শামীম সিদ্দিকীকে জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দিয়ে ঘুমের ওষুধ খান সেই শিক্ষার্থী। বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীর সহপাঠীরা ত্রিশালের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 
ঘটনার খবর পেয়ে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক তপন কুমার সরকার। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নেওয়ায় সে এখন শঙ্কামুক্ত। তবে এ ধরনের রোগীকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় বলে আমাদের জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. শেখ মেহেদি হাসানের দাবি, অন্যায়ভাবে তাকে অভিযুক্ত করা হচ্ছে।