বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহের চরাঞ্চলে বড় মাদরাসায় কওমী শিক্ষার্থীদের টিকা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের চরাঞ্চলের শম্ভুগঞ্জ হতে বোররচর পর্যন্ত ক্বওমী মহিলা মাদরাসার প্রিন্সিপালগণ নিজ নিজ শিক্ষার্থীদের নিয়ে পর্দা ও নিরাপত্তার মাধ্যমে চর খরিচা মদিনা মসজিদ সংলগ্ন বড় মাদরাসা জামিয়া মাহমুদিয়ায় নিয়ে এসে টিকা কার্যক্রম সম্পন্ন করলেন।

জানা গেছে, আজ ২৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখ শনিবার ময়মনসিংহ চরাঞ্চলের সিরতা ইউনিয়নের মদিনা মসজিদ সংলগ্ন বড় মাদরাসা জামিয়া মাহমুদিয়ায় সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ কোভিড -১৯ এর ভ্যাকসিন (টিকা) কার্যক্রম উদ্বোধন করেন।

উক্ত টিকা কেন্দ্রে (মাজলিসুত তা’লীম লিমাদারিসিল বানাত মোমেনশাহী) ময়মনসিংহ ক্বওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড এর সভাপতি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ এর নেতৃত্বে সকল মহিলা মাদরাসার শিক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান করা হয়। এসময় কওমী শিক্ষা বোর্ড এর পরিচালক, মুফতী হাসান মাসউদ, মহাসচিব মুফতী নূরে আলম সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক, মাওলানা আব্দুল হান্নান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সাঈদ আরাফাত উপস্থিত ছিলেন।

মাওলানা ইউসুফ আব্দুল্লাহ বলেন, জামিয়া মাহমুদিয়া মাদরাসার নায়েবে মুহতামিম আলহাজ্ব মাওলানা আবু সাঈদ সাহেবসহ মাদরাসার শিক্ষক মন্ডলি টিকা কার্যক্রমে অনেক সহযোগিতা করেছেন। এতে চরাঞ্চলের ছেলে ও মহিলা মাদরাসার শিক্ষার্থীদের টিকা প্রদান কাজে অনেক সহজ হয়েছে।

কিন্তু উনি বলেন, মহিলা মাদরাসার টিকা কার্যক্রম সামনে থেকে মহিলা মাদরাসায় দেয়ার জন্য। কেননা একটি টিকা কেন্দ্রে মহিলা মাদরাসার শিক্ষার্থীদের বোরকা পড়ে পর্দা অবস্থায় প্রচন্ড রোদে লাইনে দাড়িয়ে থাকাটা কষ্ট দায়ক। তাই এক দিনে না করে দুদিন দেলেই ভালো হতো।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সুবিধার্থে টিকা কার্যক্রম গ্রাম পর্যন্ত নিয়ে এসেছেন। তাই মনে করি সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ এ বিষয়টা বিবেচনা করবেন।