বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
ক্যানভাস

হামদর্দের এমডি’র জন্মদিন উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১ মার্চ ২০২২, ০৬:০৩ পিএম
কপি হয়েছে!

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ ( ১ মার্চ ২০২২) রাজধানীর বাংলামটরে হামদর্দ এর প্রধান কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয় । মোনাজাতে, ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়।

পরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষিরা ব্যবস্থাপনা পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছার জবাবে আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মানুষের কল্যাণে শেষ দিন পর্যন্ত কাজ করতে পারলেই নিজেকে স্বার্থক মনে করবো । তিনি সকলকে দেশপ্রেম, সততা ও আন্তরিকতা নিয়ে স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখতে আহ্বান জানান ।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেশ গড়ার আহ্বানে মাত্র ৫০ হাজার টাকার সম্পদ নিয়ে হামদর্দের যাত্রা শুরু করে ৫০ বছর পর জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিকে পরিণত হয়েছে এ প্রতিষ্ঠান। স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে ভবিষ্যতে হামদর্দ আরো এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।