বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
গণমাধ্যম

যমুনা টিভির সিএনই থেকে সিইও হলেন ফাহিম আহমেদ

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ ২০২২, ০৯:১৩ পিএম
কপি হয়েছে!

যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পদোন্নতি পেয়েছেন ফাহিম আহমেদ।

শনিবার এক অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) ফাহিম আহমেদকে সিইও পদে পদোন্নতির ঘোষণা দেন।

যমুনা টিভির ইউটিউব চ্যানেলের ১ কোটি সাবস্ক্রাইবার উপলক্ষে যমুনা টিভির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে যমুনা টিভির ইউটিউব চ্যানেলের সাফল্য উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যমুনা গ্রুপের পরিচালক আবদুল ওয়াদুদ। আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক বিএম জাহাঙ্গীর, যমুনা টিভির যুগ্ম বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, এটি যমুনা টিভির ইউটিউব চ্যানেলের বিরাট সাফল্য, বড় অর্জন। এর পেছনে যমুনা টিভির সবার শ্রম ও মেধা কাজ করেছে। আগামী এক বছরের মধ্যে যেন যমুনা টিভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দুই কোটি হয়, এখন থেকে সবাইকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। তার জন্য যা যা প্রয়োজন, সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সাদাকে সাদা, কালোকে কালো বলার যে ব্রত যমুনা টিভি নিয়েছে, তা সবসময় বজায় থাকবে। আমি চাই, যমুনা টিভি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, দুঃখী মানুষের কথা বলবে। যমুনা টিভিকে কীভাবে আরও দর্শকপ্রিয় করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে। যমুনা টিভির ইউটিউব চ্যানেলের জন্য আরও ভালো ভালো কনটেন্ট কীভাবে তৈরি করা যায়, সেই ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।