২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয় ।

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা চত্ত্বর হতে একটি র্র্যালী বের হয়ে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকা এবং মহা সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয় কর্মকর্তা বন্দনা সাহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, দূর্নীতি দমন কমিশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মায়া রানী সরকার, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইমাম বলেন, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২

ঈশ্বরগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত

লিংক কপি হয়েছে!