বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
রোজনামচা

ব্লাড ব্যাংক কিশোরগঞ্জ উদ্যোগে নান্দাইলে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১০:৩৮ পিএম
কপি হয়েছে!
খাজাবাবা হযরত শাহজাহান শাহ দরবার শরীফ এর ওরশকে কেন্দ্র করে আজ ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় ব্লাড ব্যাংক কিশোরগঞ্জ এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে “ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন”।
দুপুর ১টায় শুরু হওয়া এই আয়োজনে প্রায় ৩০০জনের মতো মানুষের রক্ত পরীক্ষা করা সম্ভব হয়েছে৷
ওরশে আগত সাধারণ জনগণ ক্যাম্পেইনটিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে ভবিষ্যতে রক্তদান করার পাশাপাশি ব্লাড ব্যাংক কিশোরগঞ্জ এর সফলতা কামনা করেন ৷ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাহিদ আহমেদ,খন্দকার সাকিব,রিমন মিয়া,লুৎফর রহমান বাবু,রিফাত আহমেদ গালিব,মাহবুব আলম দিদার,তাহমিনা মীম,সুমি,শারমিন আক্তার সহ বিভিন্ন সংগঠনের ভাই-বোনেরা।
এ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নাহিদ আহমেদ জানান,”কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল ভাই-বোনদের যারা আজকে উপস্থিত থেকে আয়োজনটি সফল করেছেন।”
উল্লেখ্য,২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি কিশোরগঞ্জ জেলাসহ একাধিক জেলায় রক্তদান কার্যক্রম অব্যাহত রেখেছে৷