বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
ক্রীড়াঙ্গন

নারী দলকে মাশরাফি-সাকিব-তামিমদের অভিনন্দন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ০৯:৪৪ পিএম
কপি হয়েছে!

নিজেদের অভিষেক  আসরেই  বিশ্বকাপে ঐতিহাসিক  জয় পাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল-অলরাউন্ডার সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, ‘অভিনন্দন।’
তামিম লিখেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়ে নারী জন্য থাকলো অভিনন্দন। সাবাশ বাংলাদেশ।’
সাকিব লিখেছেন, ‘প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে নারী ক্রিকেট দলকে জানাই অসংখ্য শুভেচ্ছা।’
সাবেক অধিনায়ক
ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ে নারীদের অভিনন্দন। প্রথম জয়টা সবসময়ই বিশেষ। কি দারুণ ম্যাচ। আমাদের দলকে নিয়ে গর্বিত।’
অভিনন্দন জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। তিনি লিখেছেন, ‘অনেক বড় মুহূর্ত। অভিনন্দন বাঘিনীরা।’
উল্লেখ্য, এই প্রথমবার ৫০ ওভারের নারী ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।  আসরে আজ নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে  ৯ রানের ঐতিহাসিক জয় পেয়েছে  বাংলাদশ নারী ক্রিকেট দল।