বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিদ্যাপীঠ

রিমিডিয়াল কোর্স পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তিতে বাধা হবে না : শিক্ষা উপমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২২, ০৪:৩২ পিএম
কপি হয়েছে!

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিখন ঘাটতি পূরণে রিমিডিয়াল কোর্স পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির ক্ষেত্রে বাধা হবে না।
আজ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বাংলাদেশ বেসরকারি পলিটেকনিক উদ্যোক্তা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, পলিটেকনিকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে যাদের শিখন ঘাটতি রয়েছে তাদের জন্য প্রয়োজনীয় কিছু কোর্সের ব্যবস্থা করা হবে। পলিটেকনিকে ভর্তিও ক্ষেত্রে বয়সের বাঁধা তুলে দেওয়া হয়েছে। এর ফলে গতানুগতিক ধারায় উচ্চ শিক্ষা সমাপ্ত করেও পছন্দমত ট্রেডে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কর্মসংস্থানের সুযোগ লাভ করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী ডিপ্লোমা ডিগ্রিধারীদের আরো উৎপাদনমুখী করতে ব্যবহারিক শিক্ষণের উপর জোর দিয়ে সিলেবাসে প্রণয়ন করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের  মাঝে বক্তৃতা করেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান।