বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে ডাকাত দলের ৫ সদস্য আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৬:১২ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে গফরগাঁওয়ে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে প্রাইভেটকার আরোহীর ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২১ মার্চ) রাতে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ডাকাত দলটিকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রিজ এলাকায় গত রোববার দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে ৫ ডাকাত একটি প্রাইভেটকারের গতিরোধ করে। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে প্রাইভেটকারটির ভিতরে থাকা কিশোরগঞ্জ সদরের বাবুল মিয়ার ১২ লাখ টাকা নিয়ে যায়। বাবুল টাকা নিয়ে পাগলা এলাকা থেকে একটি প্রাইভেটকার কিনতে যাচ্ছিলেন।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাটি তদন্ত শুরু করে। সোমবার রাতে কিশোরগঞ্জ ও কটিয়াদি এলাকায় অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করেছে।

আসামিরা হলেন- মাহমুদুল হাসান রায়হান, মো. মিনহাজ আলী, মো. উজ্জল মিয়া, ভগ্নিপতি মো. ওয়াহিদ আলী, ও প্রাইভেটকার চালক মো. সেলিম জাহান। পুলিশ প্রাইভেটকারটিও জব্দ করেছে।

ডাকাতি করা ১২ লাখ টাকা আসামিরা নিজেদের। মধ্যে ভাগাভাগি করে নেয়। পুলিশ মাহমুদুল হাসান রায়হান এর কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা এবং মো. উজ্জল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করে।

ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ঘটনা জানতে পেরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন ডাকাত এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করা হলে লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হবে।