বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে জনসচেতনতামূলক কর্মশালা 

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৫:১৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্ঠ নিয়ন্ত্রণ প্রকল্প ডেমিয়েন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ বিষয়ক সচেতনা বাড়াতে এক কর্মশালা আয়োজন করা হয়।

 

বুধবার (২৩ মার্চ) সকাল ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খানের সভাপতিত্বে যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী সরকারি মোঃ মোক্তার হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. মোঃ শাহরিয়ার তাহমিদ ফয়সাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহফুজ আলম, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. আফরোজা শাহীন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী সরকারি সুকুমার দাসসহ ওয়ার্ড কমিশনার, মসজিদের ইমাম, পল্লী চিকিৎসক প্রমুখ।