বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৮:১৯ পিএম
কপি হয়েছে!

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ সহ ১১দফা দাবিতে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্রদান করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

মানববন্ধনে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার বেসরকারি স্কুলের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার কবীরে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বুধবার ২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় নগরীর গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাঁদের এগার দফা যৌক্তিক দাবির সপক্ষে জোড়ালো বক্তব্য রাখেন।