বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

গ্রাম এখন শহরে পরিণত হয়েছে -এমপি তৌফিক

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০৯:০০ পিএম
কপি হয়েছে!

কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন গ্রাম হবে শহর।গ্রাম এখন শহরে পরিণত হয়েছে।সারাবাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ শতভাগ বিদ্যুয়ায়িত দেশ।

এমপি তৌফিক আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন।
নিশ্চয় আগামীর বাংলাদেশ আরো সমৃদ্ধশালী হবে।বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে।
কিশোরগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বুধবার বিকালে কিশোরগঞ্জ পুরানতন স্টেডিয়ামে ৭ দিন ব্যাপী অনুষ্ঠানমালার সমাপনীতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শামীম আলম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.কামরুল আহসান শাহজাহান,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড.এম এ আফজল,পিপি শাহ আজিজুল হক,পৌর মেয়র পারভেজ মিয়া।
জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ১১৮ টি স্টল ছিল।সেরা স্টল নির্বাচিত হয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।