২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নিজ উদ্যোগে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অভিনেতা আহমেদ শরীফ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

বুধবার (২৩ মার্চ) কুষ্টিয়া জেলার কুমারখালী কয়া ইউনিয়নের বানিয়াপাড়া নিজ এলাকায় ‘আহমেদিয়া জামে মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অভিনেতা আহমেদ শরীফ।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় প্রত্যয় যুব সংঘের সভাপতি এস.এম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাক্তন সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেতা আহমেদ শরীফ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরমান উদ্দিন আহমেদ, সুফিয়া আজিজ ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা সাইফ উদ্দিন আল আজাদ, দৈনিক গণঅধিকার পত্রিকার সম্পাদক মীর নাসের আহমেদ ইমরান।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বানিয়াপাড়া আহমেদিয়া জামে মসজিদের ইমাম। সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল শেষে কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ ভিত্তি প্রস্তর স্থাপনের নামফলক উন্মোচন করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

নিজ উদ্যোগে মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অভিনেতা আহমেদ শরীফ

লিংক কপি হয়েছে!