বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
রোজনামচা

ঈশ্বরগঞ্জ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৫:১৯ পিএম
কপি হয়েছে!

পেপ্টিক আলসার (পাকস্থলীর ক্ষত) হল এমন ঘা যা পাকস্থলী এবং ক্ষুদ্র অন্ত্রে (ডিওডিনাম) প্রকাশ পায়। মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পাকস্থলী। মানবদেহের পাকস্থলীর সুস্থতা গুরুত্বপূর্ণ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৈজ্ঞানিক সেমিনার ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সার্বিক সহযোগিতায় বিকাল ৪ টায় সেমিনার শেষে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোঃ ফিরোজ আহমেদ, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ম্যানেজার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডা. আবু আহাদ, এমওডিসি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোঃ শাহরিয়ার তাহমিদ ফয়সাল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহফুজ আলম জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আফরোজা শাহীন প্রমুখ।