বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৬:০৬ পিএম
কপি হয়েছে!

মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলার ১৮০ জন মুক্তিযোদ্ধা, প্রায়াত মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধের মাঝে সন্মাননা প্রদান করা হয়।

 

শনিবার (২৬ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১২ টা থেকে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ।

 

এছাড়া ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ।

 

এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, প্রায়াত মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযুদ্ধা।