বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ৩৫টি গাঁজা গাছসহ ব্যবসায়ী আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহে জেলায় আখ ও পুঁইশাক সহ অন্যান্য সবজি চাষ করার পাশাপাশি অত্যন্ত গোপনীয় ভাবে সেই ক্ষেতেই চাষ করতেন গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি তার।জানা গেছে, মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাজার বীজ। গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টি তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাঁজা চাষ৷

চতুর গাঁজা চাষী কামরুল ইসলাম (৪০) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। একই সাথে উদ্ধার করা হয়েছে ৩৫ টি তাজা গাঁজা গাছ।আজ সোমবার (২৮ মার্চ ২০২২) তারিখ সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একজন খুচরা মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছে।

সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৪’র একটি দল।

এ সময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র‍্যাব-১৪। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।