বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

ইবিতে তিনদিনব্যাপী বইমেলা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৪:২৮ পিএম
কপি হয়েছে!

মুজিব বর্ষ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিনদিনব্যাপী ‘মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল’ শুরু হয়েছে। ২৯ মার্চ থেকে ৩১ মার্চ প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১১টায় বইমেলা ও ক্লাব ফেস্টিভাল উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

ঐক্যমঞ্চের আহবায়ক আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো: সরওয়ার মুর্শেদ, রেজিস্ট্রার (ভার:) মু আতাউর রহমান, অধ্যাপক ড. মো: বাকী বিল্লাহ, অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

আয়োজক সূত্রে জানা যায়, ঐক্যমঞ্চের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে মোট ২৩টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ বছর মুজিববর্ষ বইমেলা ও ক্লাব ফেস্টিভাল অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় স্টল সংখ্যা মোট ২৫টি।

শুভ্র/খলিলুর