বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ঈশ্বরগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা দিলেন সাংসদ

জাগো ডেস্ক
প্রকাশ: ১ এপ্রিল ২০২২, ০৩:৫০ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসেন সাংসদের আয়োজনে ঈশ্বরগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়াম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ফখরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান পলিসহ ইউপি সদস্য ও সদস্যা বৃন্দ।

এসময় সাংসদ ফখরুল ইমাম নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনগণ আপনাদের কে প্রতিনিধি হিসেবে আপনাদের নির্বাচিত করেছেন। তারা যেন সুখে দুঃখে আপনাদের কাছে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময় তিনি দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।