বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ময়মনসিংহে ডিবির অভিযানে ডাকাত গ্রেফতার 

জাগো ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২২, ০৮:৪৮ পিএম
কপি হয়েছে!

গত ০৬/০৩/২০২২ তারিখ ভোর অনুমান ০৪.১৫ ঘটিকায় অত্র মামলার ঘটনাস্থল ফুলবাড়ীয়া থানাধীন সন্তোষপুর নতুন রাবার বাগান আমতলী নামকস্থানে ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ডাকাতরা রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়া দেশীয় তৈরী দা, লোহার রড, লাঠি ইত্যাদি অস্ত্র নিয়ে মৃত্যুর ভয় দেখাইয়া এবং সাধারন ও গুরুতর আঘাত করিয়া বাদীসহ তাহার ছেলে এবং বাদীর ছেলের বন্ধুদ্বয় ও রাস্তায় চলমান লড়ি গাড়ী, মাহেন্দ্র গাড়ী, অটো, অটো ভ্যানগাড়ী আটক করিয়া চালক ও যাত্রীদের নিকট হইতে সর্বমোট ১৪,০৬০/-(চৌদ্দ হাজার ষাট) টাকা ডাকাতি করিয়া নিয়া যায়। উক্ত ঘটনায় ফুলবাড়ীয়া থানার মামলা নং-০৫ তারিখ-০৭/০৩/২০২২, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ ডাকাত দল গ্রেফতার ও ডাকাতিকালে লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযানে নামে। ধারাবাহিক অভিযানে ০১/০৪/২০২২ তারিখ রাত ১৯.৩৫ ঘটিকার সময় টাংগাইল জেলার মধুপুর থানাধীন আউশনারা মোটের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য-১। মোঃ সাকলায়েন মোস্তাক @ লিকসন (২৩), পিতা-মোঃ আব্দুল হাকিম মাষ্টার, মাতা-মোছাঃ লতিফা খাতুন, সাং-সন্তোষপুর মধ্যপাড়া, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সাকলায়েন মোস্তাক @ লিকসন (২৩) কে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামি স্বেচ্ছায় জনাব, দেওয়ান মনিরুজ্জামান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ময়মনসিংহের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ডাকাতি ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যহত আছে।