বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

কোম্পানীগঞ্জে ময়লা আর্বজনার দুর্গন্ধে দিশেহারা এলাকাবাসী

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১১:১০ এএম
কপি হয়েছে!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজলোধীন চরকাঁকড়া ইউনয়িনরে ১নং ওর্য়াডস্থ মহষিরে ডগি সংলগ্ন সড়কের ধারে ময়লার দুগন্ধে অতিষ্ট এলাকাবাসী। বসুরহাট পৌরসভা ও তৎ সংলগ্ন এলাকার সমস্ত ময়লা আবর্জনায় ভরপুর।

সরে জমিনে গিয়ে দেখা যায়, কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মহিষের ডগি রাস্তার পাশে বিগত ২-৩ বছর পূর্বে বসুরহাট পৌরসভা কর্তৃপক্ষ কয়েক শতাংশ জমি ক্রয় করে। প্রতিনিয়ত পৌরসভার লোকজন পুরো পৌরসভার সমস্ত বর্জ ক্রয়কৃত জমিতে ময়লা ফেলতে থাকে। ময়লা ফেলতে ফেলতে এক পর্যায়ে রাস্তাসহ ভরাট হয়ে যায়।

ফলে উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী এবং আশ পাশে বসবাসরত বাড়ীর লোকজন ময়লার দুর্গন্ধে সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। পঁচা আবর্জনার দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে পুরো এলাকা দূষিত হয়ে রোগ জীবাণু ছড়াচ্ছে এবং এলাকার লোকজন দুগন্ধে অসুস্থ হয়ে পড়েছে। তীব্র এ দুর্গন্ধের কারণে মহিষের ডগির সড়ক দিয়ে সাধারণ মানুষ চলাচল করা বন্ধ করে দিয়েছে। দূষিত বায়ুর কারণে মানুষের বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়েছে।

ময়লা আর্বজনা ফেলার সম্পর্কে চরকাঁকড়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য একরাম হোসেন বলেন, এলাকাবাসী ইতিপূর্বে বসুরহাট পৌরসভার সচিব মোঃ হালিম উল্যাহ কে বিষয়টি বলেন, তিনি অচিরে সমস্যা সমাধান করা হবে বলে জানান।

স্থানীয় বাসিন্দা আরমান জানান, আমরা বিগত ৩-৪ বছর যাবত ময়লা-আবর্জনার দুর্গন্ধের মধ্যে বসবাস করে মানবেতর জীবন-যাপন করছি। আমার কষ্ট দেখার কেউ নাই। আমরা অতি দ্রুত এ সমস্যার সমাধানে আশা করছি।