বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

বঙ্গবন্ধুকন্যা জীবনের ঝুঁকি নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ০৩:৩৪ পিএম
কপি হয়েছে!

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে পাড়াগ্রাম ও রুস্তুমপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্ববাসীর দরবারে প্রশংসা কুড়িয়েছে। তা দেখে বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।

পরে ডা. এনাম পাড়াগ্রাম মসজিদের উদ্বোধন করেন। এ সময় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।