২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৪ এপ্রিল ২০২২

সাভারে একটি মাদ্রাসায় দশ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় রাতে সাভার মডেল থানায় ওই শিক্ষককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলা দায়েরের আগেই ওই শিক্ষক গ্রেফতার এড়াতে পালিয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় তালিমুল কোরআন মাদ্রাসায় রাতে দশ বছরের এক শিশু শিক্ষার্থী ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে বলাৎকার করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমিন হাসান লাইম (২৭)। পরে তাকে আবারও বলাৎকারের চেষ্টা করলে ওই শিশু তার পরিবারের সদস্যদের জানালে রাতেই ওই শিক্ষককে আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার এস আই সৈকত বলেন, বলাৎকারের শিকার ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অভিযুক্ত শিক্ষককে আটকের চেষ্টা চলছে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৪ এপ্রিল ২০২২

সাভারে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

লিংক কপি হয়েছে!