বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

সাভারে যুবকের রহস্যজনক মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ০৫:১৫ পিএম
কপি হয়েছে!

কারখানার আড়ার সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় সবুজ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (৩ এপ্রিল) পৌর এলাকার নামা গেন্ডার মাঝিরমোড় এলাকার নবনির্মিত একটি ফুড কারখানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নবনির্মিত ফুড কারখানার ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

তবে স্থানীয়দের ধারণা ওই যুবক আত্মহত্যা করেননি তাকে হত্যা করে হয়তো আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আত্মহত্যা করলে নিহতের পা মাটির সাথে লাগানো থাকতো না। এলাকাবাসী বিষয়টি তদন্তের মাধ্যমে পুলিশকে তার মৃত্যুর রহস্য উৎঘাটনের আহবান জানিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ওই যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।