বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

নীলফামারীর ডোমারে আইনজীবীর কাছে চাঁদাদাবী, ল’ চেম্বার ভাঙচুর 

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ০৭:০৩ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ী  চামাড়পাড়া  মোড়ে এক আইনজীবীর কাছে চাঁদাদাবী ও ল’ চেম্বার ভাংচুরের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১ এপ্রিল) বিকালে আইনজীবী খাইরুল ইসলাম (নাঈম)-কে নিজ ল’ চেম্বারের সামনে মটর সাইকেল থামিয়ে এক লাখ টাকা চাদা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ভাঙচুর চালায় অভিযুক্তরা।

এ ঘটনায় আজ সোমবার (৪ এপ্রিল) খাইরুল ইসলাম (নাঈম) বাদী হয়ে ছয় জনকে আসামী করে একটি মামলা করেন যার নম্বর পি-২৭/২২/

খাইরুল  জানান, স্থানীয় জয়দেব চন্দ্র মহন্ত গোপাল চন্দ্র রায়, সাইদুল ইসলাম, কাকন চন্দ্র দাস, বিশ্বদেব দাস, জামিনি চন্দ্র রায় সহ আরো কয়েকজন মিলে এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজিবী অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বলেন, আসামীগণ যে ধরনের অপরাধ করেছে  তাদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩৮৫/৪২৭/৩৪ দঃবিধি দায়ের করে মামলা দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির সকল সদস্য  উদ্বেগ প্রকাশ করেন।