২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

শ্রীপুরে পায়ুপথে বায়ু ডুকিয়ে শিশুশ্রমিক হত্যায় মামলা, অভিযুক্ত কারাগারে

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

 

শ্রীপুরে শিশুশ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় অপর এক শিশুশ্রমিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

১৫ বছর বয়সী অভিযুক্ত ওই শিশুশ্রমিকের বাড়ি দিনাজপুর জেলায়। সে একই কারখানায় শ্রমিকের কাজ করত।

নিহত শিশুশ্রমিক অপু দেওয়ান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পূর্বশিয়ালদী গ্রামের পলাশ দেওয়ানের ছেলে।

নিহত শিশুর বাবা পলাশ দেওয়ান গণমাধ্যম কে বলেন, আমি ন্যায়বিচার পেতে থানায় মামলা করেছি। সে বুঝে শুনে আমার ছেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে মেরে ফেলেছে। আমার ছেলের পেট বলের মতো ফুলে গিয়েছিল। হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়েছে।

গত শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন নিহত শিশু শ্রমিকের বাবা পলাশ দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যম কে বলেন, অভিযুক্ত শিশুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ২ এপ্রিল ভোর পৌনে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল নামের একটি কারখানার ভেতরে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করে অপর এক শিশুশ্রমিক।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২

শ্রীপুরে পায়ুপথে বায়ু ডুকিয়ে শিশুশ্রমিক হত্যায় মামলা, অভিযুক্ত কারাগারে

লিংক কপি হয়েছে!