বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

সাভার থানার কনফারেন্স রুমে শিশু বলাৎকার, কারাগারে আসামি

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পিএম
কপি হয়েছে!

সাভারে থানার কনফারেন্স রুমে ৯ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে শেখ রস্তম আলী (৫৫) নামে থানার ঝাড়ুদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে বলাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন।

এর আগে গত ২৯ মার্চ বিকেলে সাভার মডেল থানার কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযুক্ত শেখ রস্তম আলী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আরকান্দি গ্রামের নুরু আলীর ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সাভার থানার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন।

ভুক্তভোগী পরিবার জানায়, ওই এলাকায় ৯ বছরের শিশু পরিবারের সাথে থেকে বসবাস করে আসছিল। গত ২৯ মার্চ বিকেলে থানার পাশে ঘোরাঘুরি করছিল ওই শিশু। এ সময় তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাভার মডেল থানার কনফারেন্স রুমে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে।

পরে ওই শিশু বাসায় গিয়ে ঘটনা খুলে বললে রাতেই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পরদিন আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নবী হোসেন বলেন, আসামিকে ১ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আবার আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে আসামিকে কারাগারে প্রেরণ করেন।