বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

সাভারে অটো রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৫:৪৫ পিএম
কপি হয়েছে!

সাভারে নিজ কক্ষ থেকে নাজমুল কাজী (৩০) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

নিহত নাজমুল কাজী খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে। সে তার স্ত্রী নাজমা আক্তারকে নিয়ে সাভারের রেডিও কলোনি জালেশ্বর এলাকার ইলা মসজিদ সংলগ্ন ইমুরনেছার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে নাজমুল কাজী জালেশ্বর মহল্লার ইমুরনেশার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন।ঘটনার দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার জরুরী কাজে বাড়ির বাইরে গেলে দীর্ঘ সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে তার স্ত্রী বাইরের কাজ শেষে বাড়িতে ফিরে ঘরের দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কোন সারা না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখে তার মৃতদেহ ঝুলছে।এ খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের আত্মীয় আল আমিন বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে আত্মহত্যা কি না বা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।