বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৬:৫১ পিএম
কপি হয়েছে!

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় নাজমুল মোল্লা (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মুত্যু হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল পাবনা জেলার বেড়া থানার হাতীগাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় মমিন মিয়ার বাড়িতে ভাড়া থেকে পুরাতন ব্যাটারির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে জামগড়া থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন নাজমুল। এ সময় সরকার মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাক চালক এবং হেলপার পালিয়ে যান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।