শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৪ জুন

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০৫:০৫ এএম
কপি হয়েছে!

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জুন থেকে শুরু হবে। এবারও দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (৬ এপ্রিল) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আগামী ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি জানান, আজকের সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় কবে থেকে আবেদন শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।