বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কবিতা

ভালো লাগে || রফিকুল নাজিম

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০৫:৩২ এএম
কপি হয়েছে!
ভালো লাগে
রফিকুল নাজিম
ভালো লাগে নদীর চরের ঢোলকলমি ফুল
ভালো লাগে কৃষাণীর ঐ খোলা এলো চুল,
ভালো লাগে ধূ-ধূ প্রান্তর- সর্ষে ভরা মাঠ
ভালো লাগে হলুদ ফুলের সহজ সবুজ পাঠ।
ভালো লাগে বুনো হাওয়া- লাটাই ছেঁড়া ঘুড়ি
উতল মনের ঐ কিশোরীর হাতের রেশমি চুড়ি,
ভালো লাগে নদীর ঘাটে উদোম গায়ের স্নান
সুপারি বনের মাথার ওপর ঝুলে থাকা চাঁন।
ভালো লাগে দস্যি ছেলের ডিকবাজির সেইদিন
মাঠে ঘাটে দুরন্ত সেই ছেলেবেলার ঋণ,
ভালো লাগে লাজুক লতার ঘোমটা টেনে চলা
দুষ্টু হাওয়ার কানে কানে গোপন কথা বলা।
ভালো লাগে উড়ো চিঠি- ভুল বানানের প্রেম,
চোখের তারায় গেঁথে রাখা স্বর্গের ফটোফ্রেম।