বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

পানছড়ির উল্টাছড়ি ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০৮:০৪ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান বিজয় চাকমার সভাপতিত্বে
প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আহির উদ্দীনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাথ দেব, সহ-সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব, উপজেলা যুবলীগ সভাপতি আল আমিন, সুব্রত চাকমা, উজ্জল দেব, বিদায়ী ও নব নির্বাচিত পুরুষ ও মহিলা সদস্য-সদস্যাসহ স্থানীয় এলাকাবাসী।

এসময় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বিদায়ী ইউপি চেয়ারম্যান বিজয় চাকমাসহ বিদায়ী সদস্যগনকে সম্মাননা স্মারক ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আহির উদ্দিনসহ সদস্যগনকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করা হয়।