বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

সাভারে ছুরিকাঘাতে যুবক জখম

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ০৩:৫৭ এএম
কপি হয়েছে!

সাভারে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আমিন (২২) নামের এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

পরে আহত আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সাভার মডেল থানার এএসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত আমিন ওই এলাকার মুন্সি মোল্লার ছেলে। সে শিমুলতলা এলাকার একটি টাইলসের দোকানের কর্মচারী।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, পৌর এলাকার শাহীবাগের নাঈম, পাপ্পু, হাবীব, মিলন ও মুন্নাসহ তার সহযোগীরা এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে আহত আমিনের সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন ও তার দুই বন্ধু ইয়াসিন এবং সিফাতের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমিনের হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা চালায়।পরে আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।