বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
জনপদ

ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের চাপা পড়ে এনজিও কর্মীর মৃত্যু 

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ০৩:৩০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দায় নারকেল গাছের চাপায় পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও (নারী) কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, সাথী দত্ত প্রতিদিনের ন্যায় এনজিওর ঋণ সংগ্রহের কাজে এই বাড়িতে অবস্থান নিচ্ছিলেন। হটাৎ উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

জানা যায়, সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।

তিনি পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তার সংসারে ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে।তার বাবার বাড়ী ফরিদপুর সদর উপজেলার শ্রী-অঙ্গন এলাকায়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান জানান, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম,  বিষয়টি খুবই কষ্টদায়ক।

ফরিদপুরের নগরকান্দা থানার এস আই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।