শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

পাহাড়ে বৈষু উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী খেলাধুলা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০২:০৬ পিএম
কপি হয়েছে!

পাহাড়ের ত্রিপুরা জনগোষ্ঠীদের বৈসু উৎসব উপলক্ষে তিন দিন ব্যপি খেলাধুলার আয়োজন করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ।

গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্ভোধনে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিকেএসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র রাল ত্রিপুরা।

এসময় বিটিকেএস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা অওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, খাগড়াছড়ি নুনছড়ি ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবড়ি ইউনিয়নের ইউপি সদস্য লিলি ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের মানুষরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব হল বৈসু। জুম চাষের শুরুর আগে ত্রিপুরারা এই উৎসব পালন করে। বৈশাখ মাস থেকে জুম চাষ শুরু হয়। ত্রিপুরা জাতির বৈসু উৎসব প্রধানত তিনদিন। পুরনো বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন। আমাদের ঐতিহবাহী খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এ খেলাধুলা সংরক্ষণ করতে হবে।

আলোচনাসভার শেষে মাঠ প্রাঙ্গণে সুকুই ( গিলা) খেলা, ওয়াকরাই, চপ্রিং, কাংটি/কাং, ঐতিহবাহী গরয়া নৃত্য পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা।

এই দিকে বৈসুকে ঘিরে পাহাড় জুড়ে চলছে নানান খেলাধুলা। ত্রিপুরা ছাড়া চাকমাদেরও খেলাধুলা শুরু হয়েছে। এ উৎসবে মেতেছে সকল বয়সির মানুষরা।