শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

রমজানে এফ এ সুমনের ইসলামিক গান

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১১:০৩ পিএম
কপি হয়েছে!

জনপ্রিয় কন্ঠশিল্পী এফ এ সুমনের কণ্ঠে প্রকাশিত হল নাতে রাসূল ‘নবী কামলিওয়ালা’। রাসূল প্রেমের বীজ বুনেছি হৃদয়ে জমিনে/উম্মতের কান্ডারি নবী/হাশরের দিনে এমন কথামালায় গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা।

পবিত্র রমজান উপলক্ষ্যে এফ এ সুমনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির একটি নান্দনিক ভিডিও প্রকাশিত হয়েছে।

গানটি সম্পর্কে এফ এ সুমন বলেন, ইসলামিক গান আমি আগেও করেছি। গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরই ধারাবাহিকতায় ‘নবী কামলিওয়ালা’ শিরোনামের এই নাতে রাসূলটি গাইলাম। তিনি আরও বলেন, কোনো ধরণের বাণিজ্যিক চিন্তা থেকে নয়, মনের গভীরে আল্লাহর রাসূল (সাঃ) এর প্রতি আমার ব্যক্তিগত ভালবাসা ও শ্রদ্ধা থেকেই গানটি করা। আশা করছি, গানটি শুনে শ্রোতাদের মনে নবীপ্রেম দৃঢ়ভাবে জেগে উঠবে।

হাবিব মোস্তফা বলেন, রাসূল (সাঃ) এর পদাঙ্ক অনুসরণ করে, তাঁর সুন্নতকে হৃদয় ও কর্মে ধারণ করে জীবনকে কল্যাণকরভাবে সাজানোর আহবান নিয়ে এই গান। তিনি আরও বলেন, এফ এ সুমন ভাই এ সময়ের অত্যন্ত শ্রোতানন্দিত একজন কণ্ঠশিল্পী। গত বছরের রমজানে তার কণ্ঠে আমার রচনায় ‘আল কোরআন’ শিরোনামের ইসলামিক গানটির সাফলের পরিক্রমায় ‘নবী কামলিওয়ালা’ গানটির জন্ম হল। শ্রোতাদের ভালবাসা পেলে, ভবিষ্যতে এ ধরণের আরো কাজের সৃষ্টি হবে।