শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নাম পরিবর্তন

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১০:৪৭ এএম
কপি হয়েছে!

সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আফসানা মোশাররফের নামে করা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নতুন একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের নামকরণ বাতিল  ঘোষণা  করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক ভবন দুটির নামকরণ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার সাক্ষরিত   প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ‘খন্দকার মোশাররফ হোসেন ছাত্রাবাস’ এবং ‘আফসানা মোশাররফ ছাত্রীনিবাস’ র নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল। ফরিদপুর শহরের সুধীসমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের মতামত এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দের লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই প্রস্তাব বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটি নবনির্মিত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে। পরবর্তী সময়ে সর্বমহলের মতামতের আলোকে একাডেমিক কাউন্সিল ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করা হবে।