শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ধামরাইয়ে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৪:২৮ পিএম
কপি হয়েছে!

ধামরাইয়ে তিন লাখ টাকা চাঁদার দাবিতে ফারুক মন্ডল নামে এক ব্যবসায়ীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে। উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর বাজারের এ ঘটনায় রোববার (১০ এপ্রিল) রাতে সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ওই ব্যবসায়ী।

অভিযুক্তরা হলো- সাহাদাৎ বিশ্বাস, রহিম বিশ্বাস, আফসের বিশ্বাস, দুলাল বিশ্বাস, নাসির বিশ্বাস, রবিউল বিশ্বাস এবং মোয়াজ্জেম। তারা প্রত্যেকেই রোয়াইল ইউনিয়নের সুঙ্গরের বাসিন্দা।

অভিযোগে উল্লেখ করা হয়, সাহাদাৎ বিশ্বাসের নেতৃত্বে সুঙ্গর বাজারের ফারুক এন্টারপ্রাইজের মালিক ফারুক মন্ডলের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেয়ায় ও চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় রোববার বিকালে ওই গ্রুপটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাংচুর, লুট এবং মারধরের ঘটনাও ঘটিয়েছে। হামলাকারীরা ব্যবসায়ীর ক্যাশ বাক্স থেকে নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় আরমান নামের তার দোকানের কর্মচারী বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

এ ঘটনায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান পিপিএম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।