শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সাভারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৪:৩১ পিএম
কপি হয়েছে!

অসহায়, দুস্থ, প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় আড়াই হাজার অসহায় মানুষের মাঝে এই খাদ্র সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ। বিনামুল্যে তিন কেজি চাউল, এক কেজি ছোলা, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ও খেজুর পেয়ে দুস্থ মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।

খাদ্র সামগ্রী বিতরণ কালে আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল সাংবাদিকদের বলেন, এই রাজপথেই আমার জন্ম রাজপথেই আমার বেড়ে উঠা এই রাজপথেই একদিন মিশে যাব। এই মানুষই আজকের পাভেল তৈরি করেছে এই মানুষ আমার পরিবারের অংশ এবং এই মানুষই আমার অক্সিজেন।এই মানুষের সাথে আমি না থাকতে পারলে আমার রাজনীতিটাই বৃথা হয়ে যাবে। রাজনীতিকে আমি এবাদতের অঙ্গ মনে করি।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এই কেন্দ্রীয় যুবলীগ নেতা।

এসময় ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবালসহ যুবলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।