শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

সিঁধ কেটে ঘরে ডুকে চালক কে হত্যা করে অটোরিকশা চুরি

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৪:৩৩ পিএম
কপি হয়েছে!

শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার ১০ এপ্রিল রাতের বেলা এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারের ঘরের পাশে একটি ঘর নির্মাণ করে তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিয়ে সেখানে ঘুমাতেন। রোববার রাত ১০টার দিকে আনোয়ার একা ওই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় আনোয়ারকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক যুবক নামাজ পড়তে যাওয়ার সময় ঘরে আনোয়ারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন গণমাধ্যম কে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে