শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ময়মনসিংহে বিভাগীয় এস.এম.ই পণ্য মেলার উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৫:৩৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের বিভাগীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং এস.এম.ই ফাউন্ডেশনের আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস। তিনি শিক্ষিত যুব সমাজকে চাকুরীর উপর নির্ভরতা কমিয়ে উদ্যোক্তা হওয়ার উৎসাহ প্রদান করে বক্তব্য রাখেন। সোমবার ১১ এপ্রিল (২০২২) সকাল ১০ টা হতে মেলার ৫০ টি সুসজ্জিত স্টল আগামী ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহ ব্যাপী প্রতিদিন দর্শক ও ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস.এম.ই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ড.মোঃ মফিজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম, সেবা), মহানগর আ’লীগের সভাপতি মোঃ এহতেশামূল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী প্রমূখ।