২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহে ডিবির অভিযানে দুই হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল ২০২২

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে ত্রিশাল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবির মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালের নারায়ণপুর এলাকা থেকে ৫৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো,অলহরি ইজারাবন্দ গ্রামের মঞ্জুরুল ইসলাম ও ভালুকার মোঃ তায়েব মৃধা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১১ এপ্রিল ২০২২

ময়মনসিংহে ডিবির অভিযানে দুই হেরোইন ব্যবসায়ী গ্রেফতার

লিংক কপি হয়েছে!