ইসলাম ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের উদ্যোগে পবিত্র রমজানে অব্যাহত ভাবে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহ মহানগরের চরপাড়া মোড়ে অবস্থিত ইসলাম ডায়াগনস্টিক সেন্টার পবিত্র রমজানে প্রতিদিন পথচারী, দরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে অব্যাহতভাবে ইফতার বিতরণ করছে।

আজ ১১ এপ্রিল মঙ্গলবার সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডাঃ একেএম সিদ্দিকুর রহমান, ও অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শরিফুজ্জামান শরীফসহ প্রমুখ।জানা যায়, ইফতার বিতরণ পুরো রমজান মাসব্যাপী চলবে।
