শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়ায় ছাত্র-শিক্ষকদের সম্মানে প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ইফতার মাহফিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৯:৪৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভিত্তিক প্রথম প্রবাসীদের সংগঠন “প্রবাসী পরিবার মানবিক সংগঠনে”র আয়োজনে উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলীগ্রাম বাজার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ, প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা আবু তাহের সহ স্থানীয় নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির স্বাস্থ্য সম্পাদক মাইনুল ইসলাম।

প্রবাসী পরিবার মানবিক সংগঠনের উপদেষ্টা রফিকুল আলমের সার্বিক সহযোগিতায় প্রবাস থেকে অনুষ্ঠানের দিকনির্দেশনা প্রদান করেন সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক দৌলত উর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সহ সাংগঠনিক তারা মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, প্রধান উপদেষ্টা বাকী সিকদার, উপদেষ্টা নাজমুল হাসান, হামিদুল মন্ডল, প্রচার সম্পাদক আবদুল আলীম, মশিউর রহমান, ত্রাণ সম্পাদক নাজিরুল ইসলাম, জনসংখ্যা সম্পাদক আতিকুল ইসলাম, সদস্য শরিফুল আলম, বিল্লাল হোসেন, তারিফ মিয়া, আইয়ুব মিয়া, রাসেল মিয়া, নূরুল ইসলাম ও মানিক মিয়া।